1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে মন্দিরে হামলাকারী উগ্রবাদীর বিচারের দাবিতে মানববন্ধন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফরিদপুরে মন্দিরে হামলাকারী উগ্রবাদীর বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৮ Time View

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের শ্রী অঙ্গন আঙ্গিনা দক্ষিণ পল্লী মন্দিরে হামলাকারীর গ্রেফতার ও বিচার দাবীতে এলাকার কয়েকশত নারী পুরুষ মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হামলাকারী হিসেবে দেবদুলাল গুহ দেবুর নাম উল্লেখ করে তাকে উগ্রবাদী আখ্যা দিয়ে অবিলম্বে তার গ্রেফতার ও বিচার দাবী করেন তারা।
স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মনতোষ কুমার সাহা, গোপাল মজুমদার, বিপুল চন্দ, লিটন রায়, মহাদেব বক্সী, সুজয় সাহা, বিজয় সাহা, ঝন্টু মজুমদার, নিখিল সাহা, গোপাল সেন, কমল বিশ্বাস প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেবদুলাল গুহ নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে দিনের পর দিন এলাকার মানুষকে জিম্মি করে রেখেছেন। তার কারণে এলাকার লোকজন অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছেন । তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের নামে একের পর এক উল্টোপাল্টা পোস্ট করে তাদের মান-সম্মানের হানি করেছেন।

তার কারণে এলাকার শুধু পুরুষ মানুষ নয় মহিলারাও আতঙ্কের মধ্যে সময় অতিবাহিত করছেন। বক্তারা অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ০৫ ফেব্রæয়ারী স্বরস্বতী পুজা চলাকালে ওই মন্দিরে দেবদুলাল গুহ হামলা চালিয়ে সাঁজ সজ্জার কাপড় ছিড়ে ফেলেন এবং ভাংচুর করেন মর্মে কোতয়ালী থানায় অভিযোগ করেন স্থানীয়রা। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews