1. admin@thedailypadma.com : admin :
সার্চ কমিটি ইসি গঠনে বিভিন্ন পেশার ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে বসবে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি

সার্চ কমিটি ইসি গঠনে বিভিন্ন পেশার ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে বসবে

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩১ Time View

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম সুপারিশ করার জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি বিভিন্ন পেশার ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে বসবে। আগামী শনি ও রোববার এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গত শনিবার সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর আজ ছিল এ কমিটির দ্বিতীয় বৈঠক। এর আগে ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, শনি ও রোববার মোট তিনটি বৈঠক হবে। এরমধ্যে শনিবার হবে দুটি বৈঠক আর রোববার একটি। শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর পৌনে ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় বৈঠক। রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আরেকটি বৈঠক।

সচিব বলেন, বৈঠকের বিষয়ে বুধবারের মধ্যে বিশিষ্টজনদের চিঠি দেওয়া হবে। তাদের কাছে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত চাওয়া হবে। তারা চাইলে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কমিটির কাছে এ পর্যন্ত ৩০ জনের নাম এসেছে জানিয়ে তিনি বলেন, যেসব দল এখনো নাম দেয়নি তারা শুক্রবার বিকেলের মধ্যে ১০ জনের তালিকা দিতে পারবে মন্ত্রিপরিষদ বিভাগে। এর জন্য শুক্রবার বিশেষ ব্যবস্থাপনায় মন্ত্রিপরিষদ বিভাগ খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews