1. admin@thedailypadma.com : admin :
করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮ সহস্রাধিক - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা হাদিকে নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮ সহস্রাধিক

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৯ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি। শনাক্তের হার ১৮.৮৩ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১০ হাজার ৭২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৫ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এর আগে মঙ্গলবার দেশে করোনায় আক্রান্ত হয়ে এ মৌসুমের সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়। আর এ দিন ভাইরাসটি শনাক্ত হয় ৮ হাজার ৩৫৪ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews