1. admin@thedailypadma.com : admin :
জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ Time View

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় নিয়ে জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জায়েদ খান বা নিপুণ আক্তার কেউই এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রথমে জয়ী ঘোষণা করা জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড। সে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যান জায়েদ খান। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন।

পরে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। বুধবার চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন।

নিপুণের আপিল বিভাগের আবেদনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

এর আগে শনিবার (৫ জানুয়ারি) নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। জায়েদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বোর্ড।

প্রার্থিতা বাতিল করে দেয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন জায়েদ খান।

শুনানি শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসাথে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেন আদালত।

জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews