1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী নাজনিন রহমান। সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলাদল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক রোজী আক্তার, মহানগর শাখা মহিলাদলের সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সহ-সভাপতি পলি আক্তার, সহ-সভাপতি নাজমা আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, কোতোয়ালি থানা শাখার সভাপতি সেলিনা আজিজ, সাধারণ সম্পাদক সোনিয়া বিশ্বাস লিপিসহ জেলা, মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে  জেলা, মহানগর ও থানা শাখার  নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews