1. admin@thedailypadma.com : admin :
জায়েদ খান ও হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ বা ‘মৃত’ দেখাচ্ছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া পানামার বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে ঘানা পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো হতাশাজনক ড্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প আমি-ই বস: জি-৭ সম্মেলনে ট্রাম্প

জায়েদ খান ও হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ বা ‘মৃত’ দেখাচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৮ Time View

অভিনেতা জায়েদ খানের অফিশিয়াল ফেসবুক আইডিতে আজ বৃহস্পতিবার তাকে রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এই নায়ককে ‘মৃত’ বলছে ফেসবুক! ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

যদিও এ নিয়ে জায়েদ খানের কোন মন্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারেন। এর আগেও একই কাণ্ড ঘটেছিল। এর আগে, গত ২১ জানুয়ারিও জায়েদ খানকে ‘মৃত’ দেখায় ফেসবুক। সে সময় এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সেক্রেটারি ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, ‘কাজটি শয়তানে করেছে।’ যদিও একদিন পর তার আইডি থেকে ‘রিমেম্বারিং’ লেখাটি সরিয়ে নেয় ফেসবুক।

এদিকে, আজ শুধু জায়েদই নয়, সোশ্যাল মিডিয়ার আলোচিত বগুড়ার যুবক আশরাফুল আলমকেও (হিরো আলম) ‘মৃত’ বলছে ফেসবুক। আজ বৃহস্পতিবার দুপুরে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়, তাকে রিমেম্বারিং দেখাচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত এই তারকা। তিনি গণমাধ্যমকে বলেছেন, আমি জানি না কার কি ক্ষতি করেছি। মানুষ একের পর এক আমার পেছনে লেগেছে। আমি ফেসবুক আইডি, পেইজ কিছুই টেকাতে পারছি না। আমার একের পর এক আইডি হ্যাক ও রিপোর্ট মেরে নষ্ট করতেছে।

হিরো আলম বিরক্তি নিয়ে আরো বলেন, ‘কয়েকদিন আগে আমার ফেসবুক আইডিটা ফেসবুকে মৃত ঘোষণা করাইছে, আজ আবার পেজটা মৃত দেখাচ্ছে। আমি বুঝতেছি না কি কারণে লোকজন আমার ক্ষতি করতেছে। এই মুহূর্তে আমার আর কোন ফেসবুক আইডি নেই। পেজটা ফিরে পাওয়ার চেষ্টা করতেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews