1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাজারগুলোতে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম; ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সবজির দাম - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

বাজারগুলোতে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম; ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সবজির দাম

  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৬ Time View

বিগত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। তবে বাজরাগুলোতে সবজির দামে যেন লাগাম দেয়া যাচ্ছে না একেবারেই। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রায় সকল সবজির দাম। এই সপ্তাহেও ৫-১০ টাকা দরে বেড়েছে সবজির দাম, এদিকে লাগামাহীন বেগুন ছুঁয়ে ফেলেছে কেজিপ্রতি ১০০ টাকা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, গেলো সপ্তাহের মতোই এই সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৫০-২৮০ টাকা। মুরগির দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। মুরগির পাশাপাশি অপরিবর্তিত আছে ডিম আর আলুর দামও।

তবে বাজারে লাগামছাড়া ছুটছে সবজির দাম। সকল ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। বেগুনের দামের উচ্চলম্ফ তো অবাকও করেছে অনেককে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে প্রায় ৯০-১০০ টাকা কেজি দরে।

এদিকে বাজারে বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, গেলো সপ্তাহে যা ছিলো ৫০ টাকার নিচে। আর ছোট ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে, গত সপ্তাহে যার দাম ছিলো ৩০ টাকার নিচে।

বাজারে গাজরের দামও বেড়েছে প্রায় ১০ টাকা কেজিপ্রতি। গত সপ্তাহের ২০-৩০ টাকা দরের গাজর এই সপ্তাহে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা দরে। টমেটোর দামও বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহের ব্যবধানেই। আগের সপ্তাহের ২০-৩০ টাকা কেজির টমেটো এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে।

বাজারে বেড়েছে করোলার দামও। বাজারে প্রতিকেজি করোলা বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। গেলো সপ্তাহে যার দাম ছিলো ৬০-৭০ টাকা।

প্রায় সকল সবজির এই দাম বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি শিম আর শাকের দামে। শিমের দাম আগের সপ্তাহের মতোই কেজিপ্রতি ৬০-৭০ টাকা। পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে আগের মতোই ১৫-২০ টাকা করে। লালশাকের আটির দাম ১০-১৫ টাকা।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তার ওপরের সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজি দরে।

রুই আর কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews