1. admin@thedailypadma.com : admin :
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১১ হাজার মানুষের - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১১ হাজার মানুষের

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ Time View

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে আরো ১১ হাজার মানুষের।

এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। মৃত্যু হয়েছিল সাত হাজার ৫২১ জনের।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৬০ লাখ ১৫ হাজার ২০৭ জনে। আর মোট মারা গেছে ৫৮ লাখ ৫৬ হাজার ৬৯৮ জন। এছাড়া সুস্থ হয়েছে ৩৩ কোটি ৮৭ লাখ ৭৮ হাজার ৮১২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৪৯ হাজার ২৪৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯ হাজার ৯০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন। মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৩৯ হাজার ৮২২ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews