1. admin@thedailypadma.com : admin :
নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে মাছের দাম; পাঙাশ মাছ ২০০ টাকা কেজি - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে মাছের দাম; পাঙাশ মাছ ২০০ টাকা কেজি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৬ Time View

চাল, ডাল, আটা-ময়দা, সবজি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি সপ্তাহে নতুন করে আবার বেড়েছে মাছের  দাম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পাঙাশ মাছ ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও ব্রয়লার মুরগি।

গত সপ্তাহে যে পাঙাশ ১৫০ টাক বিক্রি হয়েছে। এক সপ্তাহ ব্যবধানে ২০০ টাকা দাম চাচ্ছে। আমাদের মতো নিম্নআয়ের মানুষের তো বড় মাছ খাওয়া সম্ভব না। যা একটু পাঙাশ, তেলাপিয়া খেতাম এখন তাও বন্ধ করে দিতে হবে। সবজির বাজারেও হাত দেওয়া যাচ্ছে না। আলু ছাড়া সব পণ্যর দাম বাড়তি। এখনই কর্তৃপক্ষকে উচিত জোরালোভাবে বাজার মনিটর করা।

বাজার ঘুরে দেখা যায় , বড় আকারের পাঙাশ বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। মাঝারিগুলো বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। এ ছাড়া চাষের কই মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২২০-২৫০ টাকায়। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। এ ছাড়া বড় চিংড়ি ১১০০-১২০০, রুই ৩৫০-৪০০, কাতল ৩০০-৩৫০, কোরাল ৬০০, নলা ২৬০, কালবাউশ ৪০০ টাকা এবং ট্যাংরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে কারওয়ান বাজারের মাছ বিক্রেতা নূর ইসলাম বলেন, এখন শেষ মৌসুম। খাল-বিল সব শুকিয়ে গেছে। তা ছাড়া মাছের সরবরাহ কম। যে কারণে বাজারেও মাছের দাম বাড়ছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরের দেখা গেছে, প্রতি পিস মাঝারি আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ ও বাঁধাকপি ৩০-৩৫ টাকায়। শিম প্রতি কেজি বিক্রি ৬০, করলা ৭০, শসা ৬০, বেগুন ৭০, পেঁপে ৩০, গাজর ৪০, টমেটো ৩০-৪০, মুলা ৪০, আলু ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

শেষ মৌসুমেও সবজির দাম না কমার কারণ হিসেবে কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা ইমাম হোসেন বলেন, বৃষ্টির কারণে আবাদ নষ্ট হয়েছে। যারা পরে আবাদ করেছেন, সেগুলো এখন মাঠে। তা ছাড়া পরিবহন খরচ বেড়ে গিয়েছে। প্রতি ফুলকপি পরিবহনে ৭ টাকার মতো খরচ হয়। আমরা চাইলেও দাম কমানো সম্ভব না।

সপ্তাহ ব্যবধানে খুচড়া বাজারে পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে।  প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা। এ ছাড়া দেশি রসুন ৬০ এবং চায়না রসুন ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকায়। এ ছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দেশি হাঁসের ডিমের ডজন ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews