1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়ায় পড়ে মৃত্যু হলো অন্তত ১৩ জন মহিলা ও শিশুর

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ Time View

বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়ায় পড়ে মৃত্যু হলো অন্তত ১৩ জন মহিলা ও শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরে। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। অন্তত ১৫ জনকে গ্রামবাসীরাই উদ্ধার করতে পেরেছেন বলে জানা গেছে।

ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে একটি বাড়িতে চলছিল বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির উঠানে সবাই জড়ো হয়েছিলেন। উঠানেই একটি পুরনো কুয়া কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। সেখানে কেউ বসে, কেউ দাঁড়িয়ে দেখছিলেন গায়ে হলুদের অনুষ্ঠান। এমন সময় ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাবটি। অন্তত ২৫ থেকে ৩০ জন মহিলা ও শিশু পড়ে যান কুয়ার ভিতরে। মুহূর্তে হুলস্থুল পড়ে যায় বিয়েবাড়িতে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন সকলে। গ্রামবাসীরা শিশু ও মহিলা মিলিয়ে ১৫ জনকে উদ্ধার করতে পারলেও, ১৩ জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু।

জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে বলেছেন, কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। জানতে পেরেছি, মহিলারা বাচ্চাদের নিয়ে কুয়া ঢাকার স্ল্যাবের উপর বসে ও দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পুরনো স্ল্যাবটি ভার ধরে রাখতে পারেনি। স্ল্যাব ভেঙে সবাই কুয়ায় পড়ে যান।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews