1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ফরিদপুরের চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় সাংবাদিকদের সাথে অভিবাসন উন্নয়ন প্রগ্রাম(ওকাপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় চরভদ্রাসন উপজেলা ওকাপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওকাপ চরভদ্রাসন শাখার মাঠ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক মেজবাউদ্দীন, আবদুস সবুর কাজল,আ: ওহাব মোল্যা, লিয়াকত আলী লাভলু, নাজমুল হাসান নিরব, ,এম এম সাইফুর রহমান,মোঃ আসলাম বেপারী , রতন কুমার টিকাদার,ওকাপের গাজীরটেক ফোরম সভাপতি মজিবর মোল্যা,সমাজকর্মী সালমা বেগম।

সভায় বক্তারা অভিবাসীদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে করনীয় এবং ওকাপের সাথে সাংবাদিকদের অংশ্রহনমূলক কর্মক্ষেত্র সৃষ্টির বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। অভিবাসীরা দেশের অর্থনীতির বৃহত্তর যোগানদাতা তাই অভিবাসন ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ পূর্বক পদক্ষেপ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এ সেক্টরের সাফল্য অর্জনের লক্ষ্যে সকলের মতামতের মধ্যে উঠে আসে

উপজেলা পর্যায়ে বিদেশগামী রেমিটেন্স যোদ্ধাদের নিবন্ধনের মাধ্যমে বিদেশ ভ্রমণের পথ সুগম করা নিবন্ধন ছাড়া  কেউ বিদেশে যেতে পারবেনা এর ফলে দালাল এবং তৃতীয় পক্ষের দৌরাত্ম রাস পাবে ।যারা বিদেশ যাচ্ছে সরকারিভাবে তাদের একটি তালিকা থাকবে তাদের সুবিধা-অসুবিধা সার্বিক বিষয় তদারকি সহজলভ্য হবে ।

অপরদিকে নারী শ্রমিকরা জানেনা বিদেশ গমনে তাদের কত টাকা লাগে বা তারা আরো টাকা পেয়ে থাকে কিনা তাই নিবন্ধনের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা হলে অভিবাসীরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বর্তমানে বিদেশ যেতে টিকা নিয়ে একটি মহল ব্যবসা করে যাচ্ছে। বাংলাদেশের বিমান সিট খালি নিয়ে যাত্রা করে টিকিটের দাম সবার চাইতে বেশী হওয়ার কারণে এর পিছনে কারা আছে তা তদারকি দরকার। এতে দেশ এবং অভিবাসী উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সভায় সকলে মত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews