1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর হতে এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের আয়োজনে ফরিদপুর পুলিশ লাইনস ড্রিল শেডে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি, পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর।


পরবর্তীতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ সুপার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ হতে এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য যে পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি- ২০২৬ পরীক্ষায় ৪০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৩৯৩ জন পাশ করে। পাশের হার ছিল ৯৭.৭৬%। জিপিএ- ৫ পেয়ে পাশ করেছে ৯৭ জন শিক্ষার্থী যার মধ্যে ২৫ জন শিক্ষার্থী গোল্ডেন জিপি- ৫ পেয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শায়লা শারমীন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাম সমিতি(পুনাক), ফরিদপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফরিদপুরসহ জনাব মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, অধ্যক্ষ, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুর ও পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

তথ্যসূত্র — মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর জেলা পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews