1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে নজিরবিহীন অর্থনৈতিক মূল্য দিতে হবে:

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৩ Time View

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে নজিরবিহীন অর্থনৈতিক মূল্য দিতে হবে। আর এই আক্রমণ যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি করবে বলে পূর্বাভাস দেন তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক মহড়া প্রত্যক্ষ করেছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। একইদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমর্থন আদায়ে ইউরোপ যাচ্ছেন। খবর আল জাজিরার।

এদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ মিউনিখ সম্মেলনে বলেছেন, মস্কো এমন দাবি নিয়ে ন্যাটোর মুখোমুখি হয়েছে, তারা জানে জোটটি তা পূরণ করতে পারবে না। আর ইউক্রেন সীমান্ত থেকে রুশ সৈন্য প্রত্যাহারের কোনো নমুনাও দেখা যাচ্ছে না।

অন্যদিকে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের রাশিয়াপন্থী নেতারা কিয়েভের হামলার শঙ্কায় পূর্ণ সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। যদিও পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেন আক্রমণে অজুহাত হিসেবে রাশিয়া এসব ভুয়া সংকটকে ব্যবহার করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews