1. admin@thedailypadma.com : admin :
রাশিয়া সফলভাবে হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

রাশিয়া সফলভাবে হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮২ Time View

ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া সফলভাবে হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার ক্রুইজ ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায় দেশটি।

ক্রেমলিন জানিয়েছে, এটা তাদের ‘পরিকল্পিত মহড়া’র অংশ। দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ‘সবগুলো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।’ এ মহড়ায় টিইউ-৯৫ বোমা বিস্ফোরণ ও সাবমেরিনের মাধ্যমে হামলাও অন্তর্ভূক্ত ছিল।

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে চরম সম্পর্ক সংকট দেখা দিয়েছে রাশিয়ার। যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো মনে করে, ইউক্রেনে একটি আগ্রাসন চালাতে পারে রাশিয়া।

তবে রাশিয়া এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই।

এ পরিস্থিতির মধ্যে সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। এতে ইউক্রেন নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে শঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews