1. admin@thedailypadma.com : admin :
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে করোনার বিধিনিষেধ থাকছে না - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে করোনার বিধিনিষেধ থাকছে না

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ Time View

আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে করোনার বিধিনিষেধ আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনার নতুন ধরন ওমিক্রনসহ ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি সারাদেশে বিধিনিষেধ জারি করে সরকার। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। তখন ১১টি নির্দেশনা দেওয়া হয়। এরপর আরেক দফায় বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews