1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই ইউক্রেন সেনা নিহত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই ইউক্রেন সেনা নিহত

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৮ Time View
ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই ইউক্রেন সেনা নিহত হয়েছেন। ওই ঘটনায় চারজন আহত হয়েছেন।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- এ সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়। এতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শঙ্কা তৈরি হয়েছে।
তবে ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তারা বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।
এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের একদল সাংবাদিককে সঙ্গে নিয়ে পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনে যান। কিন্তু সেখানে তারা গোলার মুখে পড়েন।
তিনি বলেন, এই প্রথম তিনি গোলার সামনে পড়েছেন। এখানে আসার পথে প্রত্যেক গোলাবর্ষণের শব্দ শোনার পর গাড়ি থামিয়ে আমরা মাটিতে শুয়ে আত্মরক্ষা করি।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সেনাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই অবিশ্বাস্য সাহসিকতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকেই যে কোনো ধরনের অবস্থার জন্য প্রস্তুত।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করে ৩০টির বেশি বসতিতে গোলাবর্ষণ করেছে। তারা তাদের আর্টিলারি সিস্টেম আবাসিক বাড়িঘরের কাছে স্থাপন করেছে।
শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশপন্থি বিদ্রোহীরা ৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে ১২০ মিলিমিটার ক্যালিবার কামানের গোলা ব্যবহার করা হয়। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ ধরনের কামানের গোলা ব্যবহার নিষিদ্ধ।
এদিকে তথ্যযুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগের একটি দলিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রচার করা হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দোনবাসে ক্লোরিন ট্যাংকে ইউক্রেনের সেনাদের হামলার চেষ্টার একটি ভিডিও সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews