1. admin@thedailypadma.com : admin :
বোরকা পরে, নেকাবে মুখ ঢেকেই গানের জগতে দুনিয়া কাঁপাচ্ছেন র‌্যাপ গায়িকা ইভা বি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অপারেশন স্লেজহ্যামার: আগামী সপ্তাহের মধ্যেই ইসলামিক রিপাবলিক ইরান নতুন করে হামলার মুখে পড়তে পারে এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৬

বোরকা পরে, নেকাবে মুখ ঢেকেই গানের জগতে দুনিয়া কাঁপাচ্ছেন র‌্যাপ গায়িকা ইভা বি

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৩ Time View

হাজারও বাধা-বিপত্তি পেড়িয়ে বোরকা পরে, নেকাবে মুখ ঢেকেই গানের জগতে দুনিয়া কাঁপাচ্ছেন পাকিস্তানের সংখ্যালঘু বালোচ উপজাতির র‌্যাপ গায়িকা ইভা বি। ফিউশনধর্মী গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া কোক স্টুডিওর ‘কানা ইয়ারি’ গানটি ইভাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। ইতোমধ্যে গানটির ভিউ ১০ মিলিয়ন ছাড়িয়েছে। নারীর হিজাব পরিধানকে প্রতিভা বিকাশে বাধা মনে করেন না এই পাকিস্তানি নারী র‌্যাপার।

আমেরিকান র‍্যাপার এমিনেমের গান শুনেই র‍্যাপ গাওয়ার সিদ্ধান্ত নেন ইভা বি। ২০১৪ সালে গানে পথচলা শুরু করেন তিনি। কিন্তু ভাইয়ের কটূক্তি শুনে পরের বছরেই গান গাওয়া থামিয়ে দেন। চার বছর গান গাওয়া থেকে দূরে ছিলেন এই গায়িকা। সে সময় কলমকে হাতিয়ার করেই নিজের দেশের মেয়েদের কথা বলছিলেন তিনি। তার এই লড়াইয়ে পাশে ছিলেন মা। আর তাই ডান হাতের উল্কিতে ‘মা’ কথাটি লিখে রেখেছেন এই র‍্যাপার।

একটা সময় তার অদম্য ইচ্ছার কাছে হার মানে তার পরিবারের বাধা নিশেধ। ভাইয়ের কাছ থেকে গান গাওয়ার অনুমতি পান ইভা, তবে একটি শর্তে। আর সেই শর্তটি ছিল বোরকা পরতে হবে। শর্ত মেনেই গান চালিয়ে যান ইভা বি।

সবসময় হিজাব পরে গান গাওয়া ইভার জন্ম পিতৃতান্ত্রিক কঠোর শাসনের পরিবারে। তিনি যে সমাজ থেকে উঠে এসেছেন, সেখানে খুব কম সংখ্যক নারীই চাকরি করেন। তেমন একটি পরিবেশে কোনো নারীর র‍্যাপ গান গাওয়া সমাজ সহজভাবে নিতে না পারাটাই স্বাভাবিক। এ ছাড়া সংখ্যালঘু হওয়ার কারণে এমনিতেই তাদের জীবনে নানা প্রতিকূলতা। গানের ক্ষেত্রে তার প্রথম বাধা আসে পরিবার থেকেই। কিন্তু নিজের লক্ষ্যে অটুট ছিলেন ইভা। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে রেকর্ডিংয়ে যেতেন তিনি। এ ছাড়াও কোক স্টুডিওতে গানটি রেকর্ড করার আগে কীভাবে রিহার্সাল করবেন সেটা বুঝতে পারছিলেন না ইভা। শেষমেশ বন্ধুর বিয়ের মিথ্যা অজুহাত দেখিয়ে রিহার্সাল চালিয়ে গেছেন এই নারী র‍্যাপার।

ইভা বির সেই জনপ্রিয় গানের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews