1. admin@thedailypadma.com : admin :
সীমান্তে ইউক্রেনের পাঁচজনকে গুলি করে হত্যা করল রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সীমান্তে ইউক্রেনের পাঁচজনকে গুলি করে হত্যা করল রাশিয়া

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ Time View

রোস্তভ প্রদেশের ইউক্রেন সীমান্ত দিয়ে রাশিয়ার প্রবেশ করার চেষ্টা করা ইউক্রেন সেনাবাহিনীর একটি দলকে ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। রাশিয়ার গণমাধ্যম ইন্টারফ্যাক্স দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, নাশকতা করতে রাশিয়ায় প্রবেশের চেষ্টা চালায় ইউক্রেনের সেনাদের একটি দল। তাদের ঠেকাতে গুলি ছোড়া হয়। এ ঘটনায় ইউক্রেনের পাঁচ অনুপ্রবেশকারী নিহত হওয়ার কথা জানিয়েছে রাশিয়ার দক্ষিণ ফেডারেল বিভাগ।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছিল, দক্ষিণ-পূর্ব রোস্তভ প্রদেশের সীমান্তে থাকা তাদের একটি স্থাপনা ইউক্রেনের গোলাবর্ষণে পুরোপুরি ধসে পড়েছে। যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে ১৫০ মিটার দূরে ইউক্রেনের সীমান্ত।

তবে ইউক্রেনের পক্ষ থেকে দুটি ঘটনাই মিথ্যা বলে দাবি করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাশিয়ায় নাশকতা চালাতে ইউক্রেনে কোনো দল যায়নি। তাছাড়া ইউক্রেনের সেনাবাহিনী কোনো গোলা ছোড়েনি।

এদিকে রোস্তভের এ ঘটনাকে বেশ গুরুতর মনে করা হচ্ছে। কারণ রাশিয়ার সেনাবাহিনী সরাসরি ইউক্রেনকে দায়ি করেছে। এর আগে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এরকম অভিযোগ করে আসছিল। সূত্র: আলজাজিরা, ইন্টারফ্যাক্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews