1. admin@thedailypadma.com : admin :
গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী ভারতের দৈনিক পজিটিভিটি রেট, মৃত্যু ২০৬ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী ভারতের দৈনিক পজিটিভিটি রেট, মৃত্যু ২০৬

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৬ Time View

ওমিক্রনসহ করোনার নানা স্ট্রেনের দাপট কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ভারত। এক দিনে যেমন অনেকটাই কমল সংক্রমণ। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও। ফলে বিভিন্ন রাজ্যে শিথিল হচ্ছে কোভিডবিধি। চলছে ছন্দে ফেরার চেষ্টা। তবে গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী ভারতের দৈনিক পজিটিভিটি রেট।

সোমবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৯ হাজারের বেশি। একলাফে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস।

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ১৩১। এক শতাংশেও নিচে নেমে গিয়েছে অ্যাকটিভ কেস (০.৪৭ শতাংশ)। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট কমে ১.৯৩ শতাংশ। যা গতকালের তুলনায় বেশি। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ।

এদিকে, সমস্ত করোনাবিধি তুলে নেয়ার দিকে হাঁটতে চলেছে ব্রিটেনও। পর্যটকদের জন্য দেশের সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন।

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনো খানিকটা চিন্তায় রাখছে ভারতের মৃত্যুহার। যদিও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অনেকখানি কমল। দেশে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০৬ জন। গতকালের পরিসংখ্যানে যা ছাড়িয়েছিল ছয় শ’র গণ্ডি। দেশে এখনো পর্যন্ত কোভিডের বলি ৫ লাখ ১২ হাজার ১০৯ জন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews