1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ Time View
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের জ্যেষ্ঠ একজন মন্ত্রী এমন মন্তব্য করেছেন।
সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত দোনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সঙ্গে ‘প্রজাতন্ত্র’ দুটিতে রুশ সেনাদের শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এটা বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গণমাধ্যমে বলেন, রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন।
পুতিনের আদেশের পর ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলের শহরে ট্যাঙ্কসহ সামরিক যানের গতিবিধি দেখেছেন গণমাধ্যম রয়টার্সের একজন কর্মী।
রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর হওয়ার পর থেকে যুক্তরাজ্য বলছে, রাশিয়ার ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে।
 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্যের পাউন্ড এবং যুক্তরাষ্ট্রের ডলারে রুশ কোম্পানিগুলোর প্রবেশাধিকার এবং লন্ডনে তাদের পুঁজি বৃদ্ধি থামানো হবে। যদিও রাশিয়ার কোন ব্যক্তিবর্গ এবং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যুক্তরাজ্য সেটা প্রকাশ্যে আনেনি।
 মঙ্গলবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই সংসদে বিবৃতি আকারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ইতোমধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews