1. admin@thedailypadma.com : admin :
করোনার জন্য বোস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

করোনার জন্য বোস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ Time View

করোনার জন্য বোস্টার ডোজ (তৃতীয় ডোজ) নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে তিনি করোনার তৃতীয় ডোজ টিকা নেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। টিকা নেওয়ার সময় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে মডার্নার টিকা নিয়েছিলেন। এবার তৃতীয় ডোজ নিয়েছেন ফাইজারের।

এর আগে সাবেক এই প্রধানমন্ত্রী গত বছরের ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার তৈরি দ্বিতীয় ডোজ টিকা নেন। তারও এক মাস আগে গত বছর ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

গত বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার চার দিন পর এভারকেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করা হয়। পরে ২৭ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফেরেন। জ্বর আসার পর ১২ অক্টোবর আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তার হাতে (লাম্ব) ছোট টিউমার ধরা পড়ে। সেটি অপারেশন করা হয়। ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

৬ দিনের মাথায় গত বছরের ১৩ নভেম্বর রাতে আবারও তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর ৮১তম দিনে গত ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তাকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থান করছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে এলে ফের চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। আপাতত বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। বাসায় যে কক্ষে খালেদা জিয়া বিশ্রামে আছেন, সেখানে খুব প্রয়োজন ছাড়া কেউ যাচ্ছেন না। বোন সেলিমা ইসলাম মাঝে মাঝে খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews