1. admin@thedailypadma.com : admin :
পূর্ববর্তী ২৪ গত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত আরো বেড়ে গেছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

পূর্ববর্তী ২৪ গত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত আরো বেড়ে গেছে

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ Time View

বিশ্বের দেশে দেশে করোনার তাণ্ডব কোনোভাবেই থামানো যাচ্ছে না। বুধবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ গত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত আরো বেড়ে গেছে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৬ লাখ ২৩ হাজার ৮২৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ৮ হাজার ৬৫৮ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৮০৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ২৪ হাজার ৯৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩০২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ ৭০ হাজার ৫৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৩৭১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৫২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৩৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ১ হাজার ৪০৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ২৭৬ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৮১৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews