1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ইউক্রেন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ Time View

রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যে স্যাটেলাইট ছবিতে দেশটির সীমান্তের কাছাকাছি অঞ্চলে রুশ সামরিক বাহিনীর নতুন মোতায়েন সৈন্য দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে বেলগোরোদের দক্ষিণ-পশ্চিমের গ্রামীণ এলাকায় বেশ কিছু নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার পার্লামেন্ট গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনী মোতায়েন করার অনুমতি দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ‘ম্যাক্সার’-এর সংগৃহীত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ বেলারুশ এবং ইউক্রেনীয় সীমান্তের কাছে পশ্চিম রাশিয়ার একাধিক স্থানে বাড়তি রসদ এবং সরবরাহের স্থাপনা ও সৈন্য চলাচল দেখা যায়।

ইউক্রেন সীমান্তে নতুন কার্যকলাপের মধ্যে দক্ষিণ বেলারুশের মোজিরের কাছে একটি ছোট বিমানঘাঁটিতে ১০০টিরও বেশি যান এবং বেশি কিছুসংখ্যক সেনা তাঁবু দেখা যায়। ওই বিমানঘাঁটি ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।

এ ছাড়া পশ্চিম রাশিয়ার পোচেপের কাছে অতিরিক্ত স্থাপনার জন্য বিশাল এলাকা সাফ করা হচ্ছে। বেলগোরোদের পশ্চিম উপকণ্ঠে একটি সামরিক গ্যারিসনে নতুন ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।
সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews