1. admin@thedailypadma.com : admin :
রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি বুধবার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন।

প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়ে আসছে। পুতিন আরো বলেছেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।

রাশিয়া হাইপারসোনিক অস্ত্রসহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার মতে, এসব অস্ত্র সেদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

পুতিন বলেন, গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাও তাদের রয়েছে।

সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews