1. admin@thedailypadma.com : admin :
পূর্বাঞ্চলে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন পুতিন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

পূর্বাঞ্চলে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন পুতিন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬০ Time View
পূর্বাঞ্চলে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এ আহ্বান জানান।
ওই ভাষণে তিনি পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। তার এই অভিযানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হিসেবে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ গণমাধ্যমের খবরে জানানো হয়, ভ্লাদিমির পুতিন বলেন, তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় একটি বিশেষ সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে সংঘর্ষ কেবল সময়ের ব্যাপার।
এর আগে পূর্বাঞ্চলের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ‘ইউক্রেনীয় আগ্রাসন’ বন্ধ করতে মস্কোর কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। এই আবেদনের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র দাবি করে যে, পুতিন বলেছেন, তিনি সেখানকার জনগণকে রক্ষা করার রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং ইউক্রেনীয় বাহিনীকে তাদের অস্ত্র সমর্পণ করার জন্য বলেছেন।
পুতিনের ঘোষণার কিছুক্ষণ আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বলেছিল, আগ্রাসন আসন্ন।
ওই সামরিক অভিযানের ঘোষণার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যে কারণে বহু প্রাণহানি এবং মানুষের জীবনের ক্ষতি হবে। এই আক্রমণের ফলে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হবে, তার জন্য রাশিয়া একাই দায়ী’।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডনবাস অঞ্চলে রাশিয়ার ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে সেখানে ‘শান্তি ফেরাতে’ সেনা মোতায়েনের ঘোষণা দেন। পুতিনের ঘোষণার পর সেখানে গোলাবর্ষণ আরও তীব্র হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews