1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে থাকা বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ড যেতে পারবেন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ইউক্রেনে থাকা বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ড যেতে পারবেন

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫০ Time View

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে ভিসা ছাড়াই প্রতিবেশি দেশ পোল্যান্ডে যেতে পারবেন। পোল্যান্ড বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে বলে ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৈধ পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। তবে যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা প্রদান করবে।

যুদ্ধ পরিস্থিতিতে দূরবর্তী এলাকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা হতেও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews