1. admin@thedailypadma.com : admin :
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন ইসি শপথ গ্রহণ করবে আজ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন ইসি শপথ গ্রহণ করবে আজ

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৫ Time View

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করবে আজ। রবিবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনের সদস্য মো. আলমগীর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল শনিবার সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।

অন্য চার নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। এবার ইসিতে নিয়োগ পাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই সাবেক আমলা, একজন সাবেক বিচারক ও একজন সাবেক সেনা কর্মকর্তা।

অনুসন্ধান কমিটির সুপারিশে গতকাল শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচজনকে নিয়োগ দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ইসিতে তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ গ্রহণের পর তাঁরা নির্বাচন কমিশনে যোগ দিতে পারেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে নতুন ইসির ওপর। সংবিধানের ১১৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী কার্যভার গ্রহণের দিন থেকে আগামী পাঁচ বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews