1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ফরিদপুরে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ Time View

ফরিদপুর সদর উপজেলার গেরদা এ.এফ.মুজিবুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে ৫ম-বারের মত বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

দাতব্য প্রতিষ্ঠান এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগ রবিবার দুপুর ১টায় ৭ম থেকে  ৯ম শ্রেণির ২০  জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। বাইসাইকেল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যলয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোনা টি. রহমান, প্রতিনিধি, এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশন, এ্যভোকেট শিপ্রা গোস্বামী, সমন্বয়ক, ব্লাস্ট, ফরিদপুর ও কামরুন্নাহার পপি, অর্থ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা।

বাইসাইকেল প্রাপ্ত ছাত্রীদের পক্ষে ফাউন্ডেশন ও স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মাহিয়া আক্তার বুশরা ও তৃষা বল। এ সময়  যুব-মহিলা এক্টিভিস্ট তাহিয়াতুল জান্নাত রেমি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ ফাউন্ডেশন ও স্কুল কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বালিকাদের স্কুলে যাতায়ত সুবিধার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস অর্জনে এই জাতীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা রহমান জানান, ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০১৮ সাল থেকে এই স্কুলের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়ে আসছে।  ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রীদের যাতায়ত ও আত্মপ্রত্যয় জাগ্রত করার জন্য এটি একটি চলমান প্রচেষ্টা। এ পর্যন্ত স্কুলের ৭২ জন ছাত্রী সাইকেল পেয়েছে। প্রথমদিকে সামান্য সংশয় থাকলেও বর্তমানে

ছাত্রীরা সাইকেল চালিয়ে স্কুলে যাতায়ত করতে অভ্যস্ত হয়ে গেছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ও গ্রামের জনগনের সহায়তা বিশেষ সহায়ক ভুমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।

ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম মিলন বলেন, গত বছর করোনা মহামারীর কারণে সাইকেল বিতরণ সম্ভব হয়নি। বছরে অন্তত ৫০ জন ছাত্রীকে বাইসাইকেল দেয়া ফাউন্ডেশনের উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews