1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে দাবি ইউক্রেনের - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

ইউক্রেনে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে দাবি ইউক্রেনের

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ Time View
ইউক্রেনে রাশিয়ার হামলা চতুর্থ দিনে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও সংঘর্ষ চলছে রুশ সেনা ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে যে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে।
ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাশিয়ার চার হাজার তিনশ সেনা নিহত হয়েছে। ২৭টি প্লেন ধ্বংস করা হয়েছে। ২৬টি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন তারা। এছাড়া, রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ৭০৬টি যুদ্ধযান, ৪৯টি কামান, একটি এয়ার ডিফেন্স সিস্টেম, বেশ কয়েকটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৬০টি ট্যাংকার, ২টি ড্রোন ও ২টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।
তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর : বিবিসি
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ইউক্রেন সরকার রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরোধ ব্যবস্থাকে ইউরোপের ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই হিসাবে তৈরি করছে। ফেসবুকে দেওয়া পোস্টে, প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ সৈন্য, পুলিশ, চিকিৎসাকর্মী এবং অস্ত্র হাতে নেওয়া বেসামরিক লোকদের প্রশংসা করেছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, যারা দুই ঘণ্টার মধ্যে কিয়েভ দখলে নিতে চেয়েছিল, তারা কই? তাদের দেখতে পাচ্ছি না। রেজনিকভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী এবং দেশটির জনগণ ছাড়া, ইউরোপ কখনই নিরাপদ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews