1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল : জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯২ Time View

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের অর্থনীতি আজ বেহাল হয়ে গেছে। এজন্য গণতন্ত্রও ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এভাবে চলতে থাকলে দেশ অকার্যকর হয়ে যাবে। এটি তাই শুধু বিএনপির বিষয় নয়, এটি এখন দেশের জাতীয় সমস্যা হয়ে গেছে। সবাইকে জাতীয়ভাবে একসাথে সংগ্রম করে এই সমস্যার সমাধান করতে হবে।

সোমবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক,সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংক, বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম,আফজাল হোসেন খান পলাশ,সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ আরো অনেকে ।

সমাবেশে সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ রিংকু বলেন, এই সরকারকে অবশ্যই হঠাতে হবে। এজন্য ঐক্যের কোন বিকল্প নেই। এই সরকারের দুর্নীতি ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধবাবে আন্দোলন গড়ে তুলতে হবে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews