1. admin@thedailypadma.com : admin :
আজ সোমবার চলমান সঙ্ঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

আজ সোমবার চলমান সঙ্ঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ Time View

আজ সোমবার চলমান সঙ্ঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে।

একটি সূত্র রুশ সংবাদ সংস্থা তাসকে জানায়, সোমবার সকালে বৈঠক শুরু হবে। তবে কোন পর্যায়ে আলোচনা হবে, তা জানা যায়নি।

বিবিসি টিভির খবরে বলা হয়, ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিযার সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সাথে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজী হয়েছেন।

লুকাশেঙ্কো কথা দিয়েছেন যে ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।

এর আগে জেলেনস্কি বলেছিলেন, যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে কোন বৈঠকে তিনি যাবেন না।

সূত্র : আলজাজিরা ও বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews