1. admin@thedailypadma.com : admin :
কয়েক দিন যুদ্ধের পর রাশিয়া ও কিয়েভ ইউক্রেন-বেলারাশ সীমান্তে আলোচনা শুরু করেছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

কয়েক দিন যুদ্ধের পর রাশিয়া ও কিয়েভ ইউক্রেন-বেলারাশ সীমান্তে আলোচনা শুরু করেছে

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ Time View

কয়েক দিন যুদ্ধের পর রাশিয়া ও কিয়েভ আলোচনা শুরু করেছে। ইউক্রেন-বেলারাশ সীমান্তে এই আলোচনা হচ্ছে।
কিয়েভ জানিয়েছে, আলোচনায় তাদের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার।

কিয়েভ থেকে বিবিসির আবদুলজালিল আব্দুরাসুলভ বলছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তাদের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।

তারা বলেছেন, তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় একটি যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার।

এর আগে জানা যায় যে লজিস্টিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে আলোচনা পেছানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসাই রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও পার্লামেন্ট সদস্য লিউনিদ স্লাতস্কি রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এই আলোচনা থেকে কোন অগ্রগতি আশা করেন না।

তবে একইসাথে তিনি বলেন খুব ছোট হলেও তাদের এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিৎ যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা না করার জন্য দোষ দিতে না পারে।

সূত্র : আলজাজিরা, বিবিসি ও সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews