1. admin@thedailypadma.com : admin :
সামনের ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

সামনের ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৪ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন,সামনের ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে জেলেনস্কি আর জনসনের এই ফোনালাপের কথা। ব্রিটিশ সরকারের এক মুখপাত্রের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই ফোনালাপে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন জনসন।

ফোনালাপে জনসন বলেন, ইউক্রেনে প্রতিরক্ষা ও সামরিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।

এছাড়াও রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও জানা গেছে প্রতিবেদনে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত কয়েক বছর ধরে চলমান থাকতে পারে।তিনি হুঁশিয়ারি দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন পর্যন্ত ডেকে আনতে পারে এই যুদ্ধ।

ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তাও পাঠাচ্ছে তারা। এছাড়া ইতিহাসের প্রথমবারের মতো এবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকেও ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ শুরু করার ঘোষণা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews