1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ দেয়া যাবে না

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ Time View

আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সাধারণভাবে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে আইএলও’র ৭টা কনভেনশন আমরা স্বাক্ষর করেছি। ৭টা মৌলিক কনভেনশন। এছাড়া আরও সাব সিডিয়ারি ৩৫টা কনভেনশনও স্বাক্ষর করেছে বাংলাদেশ। এখানে ১৩৮ নম্বর যে কনভেনশন, এটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ স্বাক্ষর করেছে।

তিনি বলেন, এখানে তিনটা বিষয় আছে। যেহেতু বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে সুতরাং ১৫ বছরের কম বয়সী কোনো বাচ্চাকে কাজে লাগানো যাবে না। তবে এখানে বলা হয়েছে, কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে তারা বয়স কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর নিচে নয়।

অর্থাৎ বাংলাদেশ চাইলে কিছু বিষয় বিবেচনায় নিয়ে শিশু শ্রমের বয়স সীমা ১৪ বছর করতে পারে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews