1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫৭ Time View

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৬ষ্ঠ দিনের মতো চলছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

জানা গেছে, এরই মধ্যে ইউক্রেনের ভেতরে সেনা সংখ্যা ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করেছে রাশিয়া। তাদের একজন সামরিক বিশেষজ্ঞের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তাও ইউক্রেনে রাশিয়ার ৭৫ শতাংশ সেনার উপস্থিতির কথা উল্লেখ করেছেন।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ড. জ্যাক ওয়াটলিং বলেন, রাশিয়ান বিশাল সেনাবাহিনীর একটি বহর বেলারুশ থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তারা কিয়েভে হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের কমপক্ষে ৭০ সেনা নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রোববার তাদের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কামানের গোলার আঘাতে এসব সেনা নিহত হয়েছেন।

দেশটির সামি অঞ্চলের ওখতিরকা এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে রুশ বাহিনী ওই অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিত উদ্ধারকর্মীরা।

এদিকে মঙ্গলবারও তীব্র লড়াই চলছে। রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, সামরিক ওই বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি সম্প্রতি ওই ছবি প্রকাশ করেছে।

স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে অবস্থান করছেন রুশ সেনারা। তাদের সঙ্গে সামরিক যান, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের উপর হামলা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews