1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফিফা-উয়েফা ফুটবল থেকে নিষিদ্ধই ঘোষণা করল রাশিয়াকে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

ফিফা-উয়েফা ফুটবল থেকে নিষিদ্ধই ঘোষণা করল রাশিয়াকে

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫৯ Time View

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই ক্ষুদ্ধ হয়ে উঠেছে শান্তিকামী বিশ্ব। বিশেষ করে ক্রীড়া জগত তো কোনোভাবেই এই আগ্রাসন মেনে নিতে পারছে না। তাই ফিফা-উয়েফার মতো সংস্থাগুলোও আভাস দিচ্ছিল বড় শাস্তির।

এর আগের দিন ‘রাশিয়া’ নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলো ফিফা আর উয়েফা। এবার ফুটবল থেকে নিষিদ্ধই ঘোষণা করল রাশিয়াকে। শুধু জাতীয় দল নয় অবশ্য, রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা দুটো।

সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা ও উয়েফা। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ব্যথিত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগিরই পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মাঝে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।

এছাড়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ হলো রাশিয়া, চলতি মাসে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিলো তাদের। নিষেধাজ্ঞার ফলে তা আর হচ্ছে না এখন।

শুধু রাশিয়াই নয়, দেশটির ক্লাবগুলোকেও বের করে দেয়া হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতা থেকে। ইউরোপার শেষ ষোলোয় রুশ ক্লাব স্পার্টাক মস্কোর মুখোমুখি হওয়ার কথা জার্মান ক্লাব রাজেন বলস্পোর্ট লাইপজিগের বিপক্ষে। এখন উয়েফা থেকে রুশ ক্লাবটি নিষিদ্ধ হওয়ায় ইউরোপার শেষ ষোলোয় ওয়াকওভার নিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে লাইপজিগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews