1. admin@thedailypadma.com : admin :
কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৬৬ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, রুশ সেনারা উচ্চমাত্রার নিখুঁত হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস এবং ৭২তম তথ্য ও মনস্তাত্ত্বিক অভিযান কেন্দ্রকে ঠিক করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা নস্যাৎ করার জন্য রাশিয়ার বাহিনী এই দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আমরা রাশিয়ার বিরুদ্ধে উসকানিতে জড়িত থাকা ইউক্রেনের সমস্ত নাগরিকের এবং কিয়েভের বাসিন্দাদেরকে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর এলাকা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

মিলিটারি ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইউক্রেনের এক সেনা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ষষ্ঠ দিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দিল।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের ওপর সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে পুতিনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং আমেরিকাসহ পশ্চিমা সরকারগুলো রাশিয়ার বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews