1. admin@thedailypadma.com : admin :
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৬৪ Time View

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতে হারলেও টি-টোয়েন্টিতে দুই ম্যাচই জিততে চায় টাইগাররা। প্রস্তুতির কোনও ঘাটতি রাখেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ২০ ওভারের ম্যাচে বেশ শক্তিশালী আফগানিস্তান। র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে রশিদ খানরা। তবে ঘরের মাঠে টাইগাররা শক্তিশালী, এ বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে আফগানরা।

আফগানদের বোলিং আক্রমণ আর ব্যাটিংয়ের ধাচ এই ফরম্যাটের জন্য মানানসই। বিপরীতে টাইগাররা এখনও শিখছে টি-টোয়েন্টির মন্ত্র।

সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন তিন আফগান স্পিনার। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের ১২ ওভার ম্যাচের গতিপথ ঠিক করে দেবে। ব্যাটিংয়ে তাই তাদেরকে সামলে লড়াকু পুঁজি গড়াই মাহমুদউল্লাহদের মূল টার্গেট হবে।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-২০ ফরম্যাট এমন একটা ফরম্যাট যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

মাহমুদউল্লাহও গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়ে বড় জুটিকে। তিনি বলেন, ‘টি-২০ এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর ১০-১২ নম্বর দলের সঙ্গে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ পাওয়ার প্লের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করা মুনিম শাহরিয়ারের অভিষেক হতে পারে আজ। তবে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিতে লিটন-সাকিবদেরই ব্যাটিংয়ে জ্বলে উঠতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews