1. admin@thedailypadma.com : admin :
আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটানোর হুঁশিয়ারি পুতিনের - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটানোর হুঁশিয়ারি পুতিনের

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩০৩ Time View

প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন, যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরো নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়।

শুক্রবার এক সরকারি সভায় ভাষণ দেয়ার সময় তিনি একথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রতিবেশী দেশের প্রতি তাদের কোন অসৎ উদ্দেশ্য নেই।

পশ্চিমের দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছেন, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটান।

রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা একটি টেলিভিশন চ্যানেল এ ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। পুতিন বলেন, ‘প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোন অসৎ উদ্দেশ্য নেই।’

সম্পর্কের অবনতি ঘটে- এমন কোন পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে। তিনি বলেন, ‘সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেটাই সবার চিন্তা করা উচিত।’

রুশ প্রেসিডেন্টের এসব মন্তব্য এমন সময় এলো যখন রাশিয়ার ওপর কীভাবে চাপ বাড়ানো যায়, তার পথ খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠক শুরু করেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে।

অপরদিকে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা বুধবার জানিয়েছে, দেশটিতে সংঘর্ষে মোট দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews