1. admin@thedailypadma.com : admin :
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৭ জন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৭ জন

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২১৮ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধশতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৭৫৩ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ১০৯ জনে। শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, জার্মানি, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও জাপান।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯১ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জন মারা গেছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ২৮৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫০ হাজার ৬৪৬ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১০২ জন। দেশটিতে নতুন মৃত্যু সংখ্যা ২০১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৬২০ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ২৬ জন, তুরস্কে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ১৮৮ জন, ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ১৮৫ জন, ইন্দোনেশিয়ায় নতুন আক্রান্ত ৩৭ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ২৩২ জন।

একইসময়ের মধ্যে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ১৮০ জন, পোল্যান্ডে নতুন আক্রান্ত ১৪ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ২৬৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিলিতে ২৭২ জন, আর্জেন্টিনায় ১৪১ জন, ইরানে ১৭২ জন, জাপানে ২৩২ জন, রোমানিয়ায় ১০৫ জন, ফিলিপাইনে ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় ১২৮ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৩০৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews