1. admin@thedailypadma.com : admin :
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৬৮ Time View

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডন।

শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

বিষয়টি নিশ্চিত করে পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান জানায়, হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয়। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews