1. admin@thedailypadma.com : admin :
দুই দিনের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

দুই দিনের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৭৬ Time View

দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েই চলেছে ভারত থেকে আমদানীকৃত ও দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা।

বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত দুই দিন আগেই বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে।

আজ শনিবার হিলি কাঁচাবাজার ঘুরে জানা যায়, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও দাম বৃদ্ধির কারণ জানে না কেউ।

ক্রেতাদের দাবি, হিলি কাঁচাবাজার প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয় না। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছামতো সব পণ্যের দাম বাড়াচ্ছে।

বিক্রেতারা বলেন, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি ৩০ টাকা দরে। আজ শনিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমরা সাধারণ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews