1. admin@thedailypadma.com : admin :
অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমট হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমট হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪১১ Time View

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তিনটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ মিস না হলে ম্যাচের চিত্র ভিন্ন হতো। সিরিজ শেষ হতেই তাই জানা গেলো নতুন ফিল্ডিং কোচ নিয়োগের খবর। অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমট হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ। আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে এ নিয়ে দু’জন নতুন কোচ পেল বাংলাদেশ। গত শুক্রবার পেস বোলিং কোচ হিসবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ‍্যালান ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি।

বাংলাদেশে আগেও কাজ করেছেন ৪১ বছর বয়সী ম‍্যাকডারমট। আগামী বছরের নভেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি হয়েছে। তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ, হাই পারফরম‍্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ করেছেন।

দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে শুরু হবে তার নতুন কাজ। আগামী ১১ মার্চ দেশ ছাড়তে যাওয়া দলের সাথে ঢাকাতেই যোগ দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews