1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেওয়ার হুমকি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেওয়ার হুমকি

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৫ Time View
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।  ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে পশ্চিমা দেশগুলো, যা টুটি চেপে ধরছে দেশটির অর্থনীতির। এই পরিস্থিতিতে ইউক্রেনের ওপর এই হুমকি দেন পুতিন।
বার্তা সংস্থা এএফপি রবিবার (০৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে পুতিন বলেন, বর্তমান কর্তৃপক্ষের (ইউক্রেনের) অবশ্যই বোঝা উচিত, তারা যা করছে তা অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্বের ভবিষ্যতই প্রশ্নবিদ্ধ হবে। এটা যদি সত্যিই ঘটে, তাহলে সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তারাই (ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ)।
মস্কোর ওপর আরোপ করা সর্বশেষ নিষেধাজ্ঞা হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ড পেমেন্ট জায়ান্ট ভিসা মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।  এদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বনেতারাও।
এদিকে, রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পুতিন।
রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামরিক আইন জারি করা হবে শুধুমাত্র বাইরের দেশ থেমে হামলা হলেই..এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।
টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।
এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুন্ডার মতো ব্যবহার করছে’।
ক্রেমলিন আরও বলেছে,  বিচ্ছিন্ন করে রাখার তুলনায় রাশিয়া অনেক বড়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত। মস্কো এর জবাব দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews