1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের আকাশসীমায় ‘নৌ-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের আকাশসীমায় ‘নৌ-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৪ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে তার দেশের আকাশসীমায় ‘নৌ-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে এক জুম বৈঠকে জেলেনস্কি এই আহ্বান জানান।
সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগেও রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেলেনস্কির এই আহ্বান নাকচ করে দিয়েছে।
শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের সম্ভাবনা নাকচ করে দেন। একইসঙ্গে তিনি রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টিও নাকচ করে দেন।।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শনিবার যুক্তরাষ্ট্রের একজন সিনেটর জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি রাশিয়ার সকল বাণিজ্যিক লেনদেনও বন্ধের আহ্বান জানান।
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে বিমান সহায়তা দিতে অনুনয় করেছেন। তিনি বলেন, ইউক্রেনের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিমান চালাতে পারে। তারা বিমান উড়াবে এবং যুদ্ধ করবে। কিন্তু তার জন্য তাদের বিমান প্রয়োজন।
সিএনএনের খবরে বলা হয়েছে, জেলেনস্কির সঙ্গে আলাপ শেষে ডজনের বেশি মার্কিন আইনপ্রণেতা ইউক্রেনের সাহসী প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে এবং তার সমর্থনে তাদের মাইক্রোফোনের স্পিকার বন্ধ রাখেন। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews