1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এবার ব্রাজিল সমর্থকদের স্বস্তি, আর্জেন্টিনার ভক্তদের ‘ঘুমের বারোটা’ নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে মেসি থাকছেন না ‘জে’ গ্রুপের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন, উরুগুয়ের বিদায় ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল আক্রমণ পালটা আক্রমণ ও গতিময় খেলায় নরওয়েকে হারিয়ে নকআউট রাউন্ডে উঠলো ফ্রান্স মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৮ Time View

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আগের দিন শনিবারের বিবৃতিতে ১০ হাজারের অধিক রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, গত ১১ দিনের অভিযানে কত সংখ্যক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে।

এদিকে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ জানান, ইউক্রেনে চলমান অভিযানে এ পর্যন্ত ২ হাজার ২শ’রও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী।

এছাড়া দেশটির প্রিইউৎনয়, জাভিত্নে-বাঝান্নে, স্তারোমলিয়ানোভকা, অক্তায়াব্রসকোয়ি, নোভোমায়াস্কয়ি শহরের সেনা নিবাস ও সেনা ছাউনি থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা বাহিনীর এই মুখপাত্র। তবে কতজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন— সে সম্পর্কিত কোনো তথ্য দেননি ইগর কোনাশেনকভ।

কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে ইউক্রেন। তারপর থেকেই এই ব্যাপারটিকে ঘিরে দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে গত দুই মাস রাশিয়া-ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রেখেছিল মস্কো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews