1. admin@thedailypadma.com : admin :
ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না, ইউক্রেনও তোমাদের ভুলবে না: ভলোদিমির জেলেনস্কি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে

ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না, ইউক্রেনও তোমাদের ভুলবে না: ভলোদিমির জেলেনস্কি

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২১৭ Time View
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিওপোল ও সুমি শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সুযোগ দিতে মানবিক কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, চলমান এ সংঘর্ষের মধ্যে রাশিয়াকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ এনে তিনি বলেন, ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না, ইউক্রেনও তোমাদের ভুলবে না।
সংবাদমাধ্যম ইয়াহু নিউজ ও ডেইলি মেইল আজ সোমবার তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনে রুশ হামলার আজ ১২তম দিন। এদিন সকালেও ইউক্রেনে বোমা হামলার অভিযোগ এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা তোমাদের ক্ষমা করব না। আমরা কোনো কিছুই ভুলব না।
রবিবার রাতে জেলেনস্কি চার্চে মৃতদের আত্মার শান্তি কামনায় দেওয়া এক বক্তব্যে বলেন, হাজার হাজার মানুষ আজ বিনা অপরাধে রাশিয়ার আক্রমণে আহত হয়েছে। ঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ। এই অপরাধের দায়ভার সব রাশিয়ার। তাদের এই অপরাধ আমরা কখনোই ভুলব না। আজ বা কাল অথবা যেকোনো দিন তাদেরকে এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে।
জেলেনস্কি বলেন, পুতিন বাহিনী বেসামরিক লোকদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করে। তাদের সেই কথায় বিশ্বাস করে হাজার হাজার ইউক্রেনীয় নিরাপদ স্থানে যাওয়া শুরু করে। কিন্তু পুতিন বাহিনী তাদের কথা না রেখে নিরপরাধ বেসামরিকদের ওপর বোমা হামলা চালায়।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভসহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী। মস্কোর স্থানীয় সময়  সোমবার (০৭ মার্চ) সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।
মূলত শহরগুলোতে আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews