1. admin@thedailypadma.com : admin :
শর্ত মানলে ‘মুহূর্তেই’ হামলা ইউক্রেনে বন্ধ করবে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

শর্ত মানলে ‘মুহূর্তেই’ হামলা ইউক্রেনে বন্ধ করবে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১০ Time View

ইউক্রেন শর্তের একটি তালিকা মেনে নিলে ‘এক মুহূর্তেই’ সেখানে সামরিক অভিযান বন্ধ করে দিতে রাশিয়া প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার একথা বলেছেন।

রাশিয়ার শর্ত বা দাবিদাওয়াগুলো তুলে ধরে তিনি বলেন, মস্কো চায় ইউক্রেন সামরিক তৎপরতা বন্ধ করুক, নিরপেক্ষতা রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করুক, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখন্ড হিসেবে স্বীকার করে নিক এবং দোনেৎস্ক ও লুহান্সক বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক।

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর কথা বলে আগ্রাসন শুরুর ১২ তম দিনে এসে রাশিয়া এই প্রথম স্পষ্ট বিবৃতিতে তাদের শর্তগুলো কিয়েভকে জানাল।

পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন শর্তগুলো সম্পর্কে জানে। তাদেরকে বলা হয়েছে, এসব শর্ত পূরণ করলে এ মুহূর্তেই রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হতে পারে।

রাশিয়া কিয়েভ দখলে নিতে চাইছে সেকথা ‘সত্য নয়’ জানিয়ে পেসকভ বলেন, ‘আমরা আসলেই ইউক্রেনকে নিরস্ত্র করছি। আমরা এটা করে ছাড়ব। তবে মূল বিষয়টি হচ্ছে, ইউক্রেন সামরিক কর্মকাণ্ড বন্ধ করুক। তাদের উচিত সেনাবাহিনীর তৎপরতা বন্ধ করা। তখন আর কেউ গুলি ছুড়বে না।’

ওদিকে, নিরপেক্ষতার প্রশ্নে পেসকভ বলেন, ইউক্রেন নেটো বা অন্য কেনো জোটে যোগ দিতে পারবে না, এবং সেজন্য তাদেরকে দেশের সংবিধান সংশোধন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews