1. admin@thedailypadma.com : admin :
রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে বৃহৎ তেল কোম্পানি শেল - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে বৃহৎ তেল কোম্পানি শেল

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৮৩ Time View
রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে অপরিশোধিত তেলের একটি চালান কেনার জন্য দুঃখ প্রকাশ করেছে বৃহৎ তেল কোম্পানি শেল। এক বিবৃতিতে ব্রিটিশ তেল কোম্পাটি বলেছে, রুশ অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্তটি ভুল ছিল।
কোম্পানিটি আরও বলছে, তারা রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে এবং রাশিয়ায় তাদের সার্ভিস স্টেশন, বিমানের জ্বালানি ও লুব্রিক্যান্টস সংক্রান্ত কার্যক্রমও বন্ধ করে দেবে। রাশিয়ার সঙ্গে অন্যান্য যোগাযোগও পর্যায়ক্রমে বন্ধ করা হবে। খবর আল-জাজিরার।
শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ভ্যান বিউর্ডেন বলেন, গত সপ্তাহে রাশিয়ান অপরিশোধিত তেলের একটি কার্গো কেনার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। যদিও আমাদের চিন্তায় জ্বালানি সরবরাহের বিষয়টি প্রাধান্যে ছিল, কিন্তু তা সঠিক ছিল না। আমরা দুঃখিত।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান একে একে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। হামলা শুরুর পর থেকে দুই হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৩২টি।
নিষেধাজ্ঞার সংখ্যায় ইরানকেও ছাড়িয়ে গেছে রাশিয়া। ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত বিশ্বব্যাপী তিন হাজার ৬১৬টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রায় ২১ শতাংশ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিলে ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে।
ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য করার জন্য বিশ্বের অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews