1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ায় ব্যবসা বন্ধ করলো কোকাকোলা ও পেপসি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাশিয়ায় ব্যবসা বন্ধ করলো কোকাকোলা ও পেপসি

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৬১ Time View

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামীদামি সব প্রতিষ্ঠানও। এ তালিকায় এবার যোগ দিয়েছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। খবর এএফপি ও বিবিসির।

রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে গতকাল মঙ্গলবার কোকাকোলার এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।’

অপরদিকে ইউক্রেনে রুশ হামলার দিকে ইঙ্গিত করে পেপসি জানিয়েছে, রাশিয়ায় পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না তারা। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে।

একই দিনে রাশিয়ায় আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস। এর কিছু সময় আগে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স জানায়, রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ইউক্রেনে হামলা শুরুর পর সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বৈশ্বিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে আছে সুইডেনভিত্তিক আসবাব নকশা ও গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্সের মতো নামিদামি প্রতিষ্ঠানগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews